স্টাফ রিপোর্টার।
গত এক সাপ্তাহ ধরে সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে চলমান অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে গেলে সংঘবদ্ধ ড্রেজার চালানর সাথে জড়িতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই তার সঙ্গে থাকা এক সহযোগীর উপর ১০-১৫ জনের একটি দল হামলা ও মারধরের ঘটন ঘটায়।
কিন্তু প্রশাসন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উপজেলা সদর সংলগ্ন আলিয়া মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে থানা সুত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদরের পাশে বৌলাই নদী থেকে দিনে রাতে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে গত এক সাপ্তাহ ধরে মাটি উত্তোলন করে তাহিরপুর আলিয়া মাদ্রাসার চারতলা ভবনের বেইজমেন্ট ভরাটের কাজ করছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুমসহ বেশ কয়েকজন।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধ ড্রেজার বন্ধ করে তা ভেঙে ধ্বংস করার নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসের পরিছন্নতাকর্মী রুবেল মিয়াসহ কয়েকজন ড্রেজার মেশিন ভাঙচুর করেন।
পরে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করতে জ্বালানি আনতে রুবেল মিয়া বাজারে যাওয়ার সময় তার ওপর কিছু লোকজন হামলা চালায়। তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাকে মারধর করে হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রুবেল কিংবা তার সঙ্গে থাকা ভূমি অফিসের কর্মচারীরা হামলাকারীদের নাম জানাতে পারেন নি।
তুজাম্মিল হক নাসরুমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি অসুস্থ্য সিলেটে আছি। এই বিষয়ে আমার কিছুই জানা নেই।
এই বিষয় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,আমি ছুটিতে ছিলাম। আমার অবর্তমানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান দায়িত্বে ছিলেন। যে ঘটনা ঘটেছে তা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামল চালানোর ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাই নি। পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩