নিজস্ব প্রতিবেদক:- গত ৪ মার্চ বৃহস্পতিবার কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “ভালুকায় চয়েজ মোটর বাইক পয়েন্টের মালিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ” শিরোনামে এবং এ–জাতীয় ভিন্ন ভিন্ন শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদটিতে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকভাবে সাজানো।
এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সামাজিক সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।
প্রতিবাদকারী এম.এ. সামাদ চয়েজ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সুনামের সঙ্গে “চয়েজ মোটর বাইক পয়েন্ট” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
ব্যবসায়িক ও সামাজিক জীবনে তিনি সবসময় সততা, দায়িত্ববোধ এবং নৈতিকতা বজায় রেখে চলার চেষ্টা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।
প্রকাশিত সংবাদে নারী সাংবাদিক আঁখি (ছদ্মনাম) নামের একজনের বরাতে বলা হয়েছে যে, এম.এ. সামাদ চয়েজ মিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন বিভিন্ন স্থানে এবং তার নিজ বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং পরে বিয়ের কথা বললে তা অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।
প্রতিবাদকারী স্পষ্টভাবে জানান, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি আরও বলেন, একটি অসৎ ও কুচক্রী মহল তার ব্যবসায়িক সুনাম, সামাজিক মর্যাদা এবং পারিবারিক সম্মান নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন মিথ্যা অভিযোগ ছড়িয়েছে। বিষয়টি যাচাই–বাছাই না করেই কিছু অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং তার ব্যক্তিগত সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, যদি কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকেন, তবে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই সংবাদ আকারে মিথ্যা অভিযোগ প্রচার করা সম্পূর্ণ অন্যায় এবং ন্যায়বিচারের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে।
এম.এ. সামাদ চয়েজ মিয়া দৃঢ়ভাবে বলেন, তিনি একজন আইন মেনে চলা নাগরিক এবং দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, সত্য একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা অভিযোগের প্রকৃত উদ্দেশ্য জনসম্মুখে প্রকাশ পাবে।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান যে, সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই–বাছাই করা হোক এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা হোক। একই সঙ্গে তিনি ইতোমধ্যে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদটি সংশোধন বা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরিশেষে, প্রকাশিত মানহানিকর ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাচ্ছি—ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার জন্য।
প্রতিবাদকারী:
এম.এ. সামাদ চয়েজ মিয়া
স্বত্বাধিকারী, চয়েজ মোটর বাইক পয়েন্ট
ভালুকা, ময়মনসিংহ
মোছা. আঁখি আক্তার
নারী সাংবাদিক
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩