মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।
রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধ পুকুর খনন করাকালে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা-তেথুলিয়া'র জুলাপড়া গ্রামে সহকারি কমিশনার(ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাবিহা সুলতানা ডলি।
তথ্য সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়নের (পীরগাছা-তেথুলিয়া'র) জুলাপড়া গ্রামে অবৈধ ভাবে পুকুর খনন করে আসছিলো কিছু অসাধু ব্যক্তি। উপজেলা প্রশাসন লাল পতাকা উড়ানো হয় এবং ভ্যেকুর ব্যাটারি খুলে নিয়ে যায়। এর পরেও থামেনি পুকুর খনন এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২জন কে আটক করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে একটি অবৈধ পুকুর খনন চলছিলো। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জনকে আটক করে দন্ডিত ব্যক্তিদের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয় এবং অবৈধ কাজ করবে না মূলে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩