তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহজাহান বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রাত সাড়ে বারোটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এতে হাসপাতালে ভর্তি সহ সার্বিক বিষয়ে দেখভাল করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব শহিদুল আলম লাবু। তিনি ভোর ৫ টা পর্যন্ত জনাব শাহজাহান বাবুর সাথে হাসপাতালেই অবস্থান করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ (CCU) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আপাতত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, জনাব শাহজাহান বাবুর দ্রুত আরোগ্য কামনায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, "আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের প্রিয় সহকর্মীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।"
তার পরিবার ও সমিতির পক্ষ থেকে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩