কারমাইকেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ আফসার আলী স্যারের ইন্তেকাল..
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কারমাইকেল কলেজের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ আফসার আলী গতকাল রাত ১:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রথম জানাজা: আজ, ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার বাদ যোহর রংপুর চকরাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা ও দাফন: পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জস্থ তাঁর নিজ গ্রাম সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রফেসর মুহাম্মদ আফসার আলী স্যারের মৃত্যুতে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোকবার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, "স্যারের মৃত্যুতে আমরা একজন সুযোগ্য অভিভাবক ও প্রাজ্ঞ শিক্ষককে হারালাম। শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন। আমিন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩