তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু এবং বিএনপি নেতা জনাব সুলতান আলম বুলবুল-এর মাতার জানাজা ও দাফন কাজ আজ রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন হয়েছে। মরহুমার জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে মুন্সিপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) বাদ জোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলটি ধাপ আটতলা মসজিদ সংলগ্ন ১ নং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দক্ষিণ পাশে অবস্থিত মরহুমার নিজ বাসভবন 'জুঁই ম্যানশন'-এ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমার সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উক্ত দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩