তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
রংপুরের বিশিষ্ট সমাজসেবক, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সহ-সভাপতি জনাব শাহজাহান বাবু’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বাদ আছর ঐতিহাসিক রংপুর কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুম শাহজাহান বাবু নগরীর জিএল রায় রোড (জাহাজ কোম্পানি মোড়) এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর জানাজায় অংশ নিতে মসজিদ প্রাঙ্গণে ঢল নামে রংপুরের সর্বস্তরের মানুষের। জানাজা শেষে তাঁকে রংপুর বড় নুরপুর কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।
মরহুমের জানাজায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জনাব মো: মনিরুল হক প্রধান, জনাব মো: শামসুজ্জামান সামু, মোঃ শহিদুল আলম মিজু ও জনাব তাহের আলী নিউটন। এছাড়াও অংশ নেন সমিতির সভাপতি জনাব ডা: শাহ্ শাহজাদা পিন্টু, সহ-সভাপতি জনাব প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান ও জনাব প্রফেসর শাহজাহান নাসির বাবু।
সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক জনাব মো: শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক জনাব মো: আতিয়ার রহমান, অর্থ সম্পাদক জনাব মো: আব্দুল গফফার, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক জনাব মো: রাসেল রিংকু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব তরিকুল ইসলাম উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জনাব মুহিত আলী কোমল, জনাব তানভীর হোসেন আশরাফীসহ অগণিত প্রাক্তন শিক্ষার্থী জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শুরুর আগে মরহুমের ছেলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বাবার দীর্ঘ কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
এদিকে শাহজাহান বাবু'র মৃত্যুতে রংপুরের ব্যবসায়ী মহল ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শাহজাহান বাবু ছিলেন একাধারে দক্ষ সংগঠক ও বিনয়ী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে রংপুরের সামাজিক ও বাণিজ্যিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩