বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি'র মতবিনিময়...
বুলবুল আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে নবাগত ওসি মুহাম্মদ রুহুল আমিন ছাড়াও ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, এসআই তরিকুল ইসলাম এবং ডিএসবি এসআই মো. রুহুল আমিন সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে যেকোনও ভালো কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
বুলবুল আহম্মেদ
নওগাঁ প্রতিনিধি
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩