মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শেরপুর জেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক মাহবুব উল আলম ।
গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মাহবুব উল আলম বলেন , “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
পরিশেষে তিনি শেরপুরের সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহ্বান জানান এবং ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করতে চাই।সকলের কাছে দোয়া প্রার্থী।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩