★বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন !
★ বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত !
বুলবুল আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি ্
নওগাঁর বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয় উপজেলার সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বদলগাছী থানা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি , বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ,পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির ও এই শোভাযাত্রা অংশ নেন।
পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। একই সঙ্গে বসে গ্রামীণ হস্তশিল্প মেলা, যেখানে স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
এছাড়া লাঠিখেলাপ্রদর্শনী দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।
সব মিলিয়ে, আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালির ঐতিহ্যের ছোঁয়ায় বদলগাছীতে নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে।
বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি ঃ
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩