শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গভীর রাতে পুলিশের ফিল্মি স্টাইল অ্যাকশন: তাড়াশে ট্রাকসহ চুরি হওয়া ৩ গরু উদ্ধার শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১   উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ

মহান মে দিবসে গাজীপুরে শ্রমিকদের র‍্যালি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি

জিয়াউল ইসলাম জিয়া / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইন সংশোধনের দাবিতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (১ মে) বিকেলে বোর্ডবাজার এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও স্লোগান দেখা যায়। র‍্যালিতে বক্তারা বলেন, শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে, চাকরিচ্যুতি ও নির্যাতন বন্ধ করতে হবে এবং শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষায় বিদ্যমান শ্রম আইন সংশোধন এবং রেশন ব্যবস্থার দাবি জানান তারা। অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মোঃ বিপ্লব মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার কংগ্রেস গাজীপুর মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ মানিক এবং গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মোঃ নাঈমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মহান মে দিবসের চেতনায় শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর