সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

আদালতের রায়ে পাওয়া জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে সংবাদ সম্মেলন

দৈনিক সোনালী সময় / ৭৯৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.

আদালতের রায়ে ফিরে পাওয়া জমি জবর দখলে বেহাত হয়ে সুবিচারের আশায় আইনের দারস্থ হয়েছেন রেজাউল করিম শাহ। পরাজিত প্রতিপক্ষ চামেলী বেগম ও তার স্বজনরা জোরপূর্বক জমি দখল করে রেখেছে ঘর নির্মান করছেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তোভোগী রেজাউল অভিযুক্ত চামেলী বেগম ও তার স্বজনরা নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে নাজিরপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করা হয়। এসময় শাহ সিরাজ,মিরাজুল ইসলাম,জাকির হোসেন,মো.শাহিনসহ অন্তত ১০ জন উপস্থিত ছিলেন।
রেজাউল জানান, ২২ বছর আগে গোপিনাথপুর মৌজার ৬২৭ নম্বর খতিয়ানভুক্ত ৭৭ নম্বর দাগের ১ একর ৭৪ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ ওমর আলী ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা করেন তার পিতা রজব আলী। সে মামলায় ২০২৩ সালের নভেম্বর মাসে দেয়া রায়ে আদালত প্রতিপক্ষের স্থাপনা অপসারণ করে সমস্ত জমি তাদের বুঝিয়ে দেয়া হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের লোকজন তাদের জমির ৪১ শতাংশ জবরদখল করে সেখানে ঘর নির্মান শুরু করে। বাধা দিয়ে কাজ না হলে বাধ্য হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ ও নাটোর আদালতে পুনরায় মামলা করেন বলেও জানান রেজাউল।
তিনি আরো জানান, প্রতিপক্ষ ওমর আলী মারা যাওয়ার পর তার ছোট মেয়ে চামেলী বেগম,স্বামী আব্দুর রহমান,তার ছেলে সুজন ও সোহাগ,জামাই সেন্টু জমি দখল নিয়ে তাদের ঘর নির্মানসহ জমিতে গেলে প্রাননাশ করার হুমকিও দিচ্ছে। তিনি জমি ফিরে পেতে ও অপরাধীদের শাস্তির নিশ্চিতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত চামেলী বেগম জানান,জমি ফিরে পেতে তারা আদালতে রিট পিটিশন দায়ের করছেন। রেজাউল শাহ সম্পর্কে তার চাচা। তাদের কোন জমিজমা নেই। অন্যায় জেনেও বাধ্য হয়ে ঘর নির্মান করছেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী জানান,বছর ২ আগে আদালত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির প্রকৃত মালিক রজব আলীকে বুঝিয়ে দেয়া হয়েছিলো বলে তিনি জানেন। বর্তমানে ওই জমি পুনরায় কারা দখল করছে বা ঘর নির্মান করছে সেটা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ