রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে জড়িয়ে AI ব্যাবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে, নি/হ/ত ১ আ/হ/ত ৫ কাজীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন প্রবাসী বিএনপি কর্মী তন্ময় আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনস্বার্থে ২৪ ঘন্টা বাড়ির দরজা উন্মুক্ত থাকবে: শাহাদাত হোসেন লাল বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক। 

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:“মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন এর সভাপতিত্বে মৎস্য চাষের গুরুত্ব, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। একই সঙ্গে অবৈধভাবে মাছের পোনা ও মা মাছ নিধন বন্ধসহ মৎস্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মাছ চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মাছ চাষিদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর