বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ

ইঞ্জিনিয়ার তুহিনের পক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মোঃ আব্দুর রাজ্জাক

প্রতিবেদকের নাম / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আব্দুর রাজ্জাক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয়ের চেতনা ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মোঃ আব্দুর রাজ্জাক আরও বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন একজন দক্ষ, সৎ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নীলফামারী অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে এ এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হয়েছে।

মোঃ আব্দুর রাজ্জাক তার বার্তায় মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং সরাসরি রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা মুক্তিকামী বাঙালিকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করা জরুরি। বিজয় দিবস আমাদের সেই শপথ নতুন করে স্মরণ করিয়ে দেয়।

বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর