বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইগাতী সদর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
অভিযানে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক রাখার দায়ে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৪ দশমিক ৭০ কেজি অবৈধ পলিথিন এবং ৩ কেজি সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার ও বিক্রয় বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর