নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান খাওয়ানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষে জহুর উদ্দিন (৬০) নামের এক কৃষক নি’হ’ত হয়েছেন।
শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমিতে উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তার গরু দিয়ে ধান খাওয়ান। খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে এ বিষয়ে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন তার নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারা’লো অ’স্ত্র (রামদা) দিয়ে তাকে কু’পিয়ে গুরু’তর জ’খ’ম করে।
স্থানীয় লোকজন গু’রু’ত’র আ’হ’ত অবস্থায় তাকে উ’দ্ধা’র করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
নিহ’তের বোন হোসনে আরা বলেন,তার ভাই সহজ-সরল মানুষ ছিল, কিছুই বুঝতো না সে । হঠাৎ করে এমন ঘটনা ঘটলো। পরিবারের পক্ষ থেকে এর সঠিক বিচার চাই।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মর’দে’হের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ##