বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

রাউজানে টানা বর্ষণে হলদিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা

সাংবাদিক এম দিদারুল আলম / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাউজান প্রতিনিধি

রাউজানে টানা ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পরিস্থিতির তাৎক্ষণিক এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নস্থ হলদিয়া সমাজ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদ এর সম্মানিত সভাপতি মোহাম্মদ করিম উদ্দিন রেজভীর নির্দেশে সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজ উদ্দিন মানিক এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্যদের নিয়ে হলদিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান। ক্ষতিগ্রস্ত পরিবার ও রাস্তা ঘাটের সঠিক পরিসংখ্যান নির্ণয়ের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন -মাষ্টার মোহাম্মদ হোসাইন, আজিজ উদ্দিন মানিক, কে এম আজগর চৌধুরী, ইন্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ও আবুল বশর।
উক্ত কমিটিকে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সঠিক তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেন।
রাউজানের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান থেকে বারবার নির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং হলদিয়ার অভিভাবক বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী জে এ এম ইকবাল হাসান মহোদয়কে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ করিম উদ্দিন রেজভী এলাকার ক্ষয়ক্ষতির ব্যাপারে অবগত করেন। এসময় এমপি মহোদয় এবং ইকবাল হাসান মহোদয় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ প্রধান করেন। উল্লেখ্য হলদিয়া ইউনিয়নের পাশ ঘেঁষে সর্তা খালের তীব্র ভয়ংকর শ্রুতের কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্থের স্বিকার হচ্ছে প্রতিনিয়ত। এসময় এলাকার সাধারণ মানুষ গ্রামের জনসম্পদ রক্ষায় নদীর দুই পাড়ে ভেরী বাঁধ নির্মাণের দাবি যানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর