মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড এমপিদের প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ ডিসি-ইউএনও-চেয়ারম্যানকে, প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ শামসুজ্জোহা / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মোঃ শামসুজ্জোহা

তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চণ্ডীভোগ শ্রী শ্রী জয় দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিবেশ, পূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

রবিবার (১৮ অক্টোবর) তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে অবস্থিত মন্দিরটি পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পরিদর্শন শেষে মন্দিরের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল মাহতো।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসকের মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তাড়াশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর