শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত! রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ‘আমরা রোহিঙ্গা, নিজ দেশে ফিরতে চাই’—প্রত্যাবাসনের দাবিতে স্লোগান চট্টগ্রামের মীরসরাইয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে প্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাওনা টাকার বিরোধে ২০১৮ সালে গুলি করে হত্যার অভিযোগ চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও গাছের গুড়ি ফেলে যানচলাচলে বাধার সৃষ্টি ডুমুরিয়ার চুকনগরে এসসিপিবি খুলনা বিভাগ ১ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২৬ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: আলী আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন। রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও গাছের গুড়ি ফেলে যানচলাচলে বাধার সৃষ্টি

দৈনিক সোনালী সময় / ৫৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের উত্তরে ধুমঘাট ব্রীজ থেকে দক্ষিণে বড় দারোগারহাট পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লক্ ডাউনের কোনো প্রভাব পড়েনি। এখান দিয়ে যথারিতি সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ধরনের কার্যক্রম প্রভাব বিহীন স্বাভাবিক থাকতে দেখা যায়।
তবে, মীরসরাইয়ের কোথাও কোথাও রাতের অন্ধকারে এবং ভোর রাতের দিকে পলাতক থেকে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো বলে একাধিক সূত্র জানায়। কিন্তু, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের কঠোর অবস্থান এবং সড়কে মোটরসাইকেল নিয়ে পাহারা দেয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে বলে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
তথাপি, একদল দুর্বৃত্ত ভোর রাতের দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করে জানান।
এ ছাড়া এক-ই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মীরসরাই উপজেলাল ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকায় বড় বড় গাছের গুড়ি রাস্তায় ফেলে রেখে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে খবর পেয়ে বিএনপি’র নেতা- কর্মীরা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাস্তায় ফেলে রাখা গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এর বাইরে আর তেমন কোনো বৃৎশৃঙ্খলার খবর বিহিীন পরিস্থিতি স্বাভাবিক ছিলো। এদিকে এমন ঘটনা অস্বীকার করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন স্থানীয় সাংবাদিকদের বলেন, কেউ গাছ কেটে রাস্তায় ফেলে যানচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। প্রাকৃতিক দুর্যোগের কারনে একটি গাছ ভেঙ্গে রাস্তায় পড়ে গেলে তাতে যানচলাচলে সামান্যক্ষণ ব্যাহত হয়। তবে, বিএনপি’র নেতা-কর্মীরা ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগীতায় উক্ত গাছের গুড়ি সরাতে গেলে দেখতে পায় ওইগুলো গাছ কাটার যন্ত্র (করাত) দিয়ে কাটা। এতে ওসির কথায় তারা ক্ষোভ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ