এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত একটি মোবাইল নাম্বর থেকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ এ তার প্রাণনাশ ও পরিবারের সদস্যদের শেষ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
এমন প্রাণনাশের হুমকির ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বর (০১৩২০-১০৭৫৭৪) একটি অপরাধি চক্র (‘+২৭৭৩৬৩৫৬৪২৩’) নাম্বর থেকে একাধিক বার হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
পাঠানো বার্তা গুলোতে ইংরেজি ও বাংলায় লিখে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এর মধ্যে রয়েছে— “How are you”, “We are worry about your family”, “If u keep on doing what you did we will take action very soon”। পাশাপাশি বাংলায় লেখা হয়, “পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো”, “আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে”, “তুই যদি তোর চিন্তা করিস।
জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেড়ি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।
এ ধরনের চরম হুমকি ও ভয়ভীতির মুখে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০৪) দায়ের করেন।
এখন প্রশ্ন হচ্ছে- যেই পুলিশরা মানুষের নিরাপত্তা দেয়ার কথা সেখানে তারা যদি নিজেরাই নিরাপত্তা হুমকিতে পড়ে তাহলে মানুষের নিরাপত্তা দিবে কে?
বিষয়টির সত্যতা সাপেক্ষ সরকারি ভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার দরকার হয়ে পড়েছে বলে মনে করেন অনেকেই।