বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে ১০০ পরিবার মিয়ানমার থেকে ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন সজল বকশীগঞ্জে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা টেকনাফে পৃথক অভিযানে মদ উদ্ধার, জব্দ অটোরিকশা ও মোবাইল ফোন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: কার্যকারী সদস্য পদে লড়ছেন মহিবুর রহমান রিপন। নতুন পে-স্কেল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা

দৈনিক সোনালী সময় / ৩৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

ডুমুরিয়া (খুলনা) নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। দু-একদিন দাম কিছুটা কম থাকলেও পরক্ষণেই তা আবার বেড়ে যাচ্ছে। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা নাগালের মধ্যে ছিল, তবে গত শুক্রবার থেকে তা আবারও বাড়তে শুরু করেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। যে গাজর কদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজি ছিল, সেটি এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাধারণ মানুষ বলছেন, মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ-মাংসের বাজারে যে আগুন লেগেছে, সেখানে তো যাওয়াই যায় না; এখন সবজির বাজারেও একই অবস্থা। ফলে নিম্ন ও মধ্যবিত্তদের এখন ডিম আর আলুর ওপরই নির্ভর করতে হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনার ডুমুরিয়া বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০-১০০ টাকা, শিম ৬০-৭০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৬০-৭০ টাকা, বরবটি ৬০ টাকা, ঝিঙা ৭০ টাকা এবং চিচিঙ্গা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি কাঁচা মরিচ ১০০ টাকা ও হাইব্রিড ১০০ টাকা কেজি, শসা ৬০-৭০ টাকা এবং গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল।

এদিকে প্রতি পিস ফুলকপি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক ১৫ টাকা আঁটি, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে লাল ডিম ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের বাজারে গিয়ে দেখা যায়, রুই মাছ ৩০০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডুমুরিয়া বাজারে আসা ক্রেতা সুলতান গাজী বলেন, “গরিবের জন্য বাজার করা এখন খুব কঠিন হয়ে পড়ছে। মাছ-মাংস খাওয়া তো দূরের কথা, একদিন খেতে চাইলে এক মাস আগে থেকে টাকা জমাতে হয়। আমরা যে ডিম ভাজি আর সবজি দিয়ে ভাত খাব, সেই পথও বন্ধ হওয়ার জোগাড়। ডিমের ডজন প্রায় ১৫০ টাকা। ৫০০ টাকা নিয়ে বাজারে এলে এক ডজন ডিম আর দু-একটি সবজি কিনলেই টাকা শেষ। আমাদের মতো গরিব মানুষ কী খাবে তাহলে?”

শাহজাহান খান নামের আরেক ক্রেতা আক্ষেপ করে বলেন, “মাছ-মাংসের বাজারে এখন আর আমাদের মতো মানুষ যেতে পারে না। সপ্তাহে তো দূরের কথা, মাসেও একবার জোটে না। ঘুরেফিরে সেই ডিম আর আলুই খেতে হচ্ছে। আমাদের আয় কম, এভাবেই হয়তো বাঁচতে হবে।”

গৃহিণী নিলুফা ইয়াসমিন বলেন, “কয়েকদিন সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম, কিন্তু আবারও দাম বাড়া শুরু করেছে। ১০০ টাকার কাঁচা মরিচ, এখন ৭০ টাকাবেগুন, শিম, গাজর, শসা—সবকিছুরই দাম বাড়তি। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো হিসাব মেলাতে পারছি না।”

দাম বাড়ার কারণ হিসেবে টিপনা নতুন রাস্তা বাজারের সবজি বিক্রেতা কাওছার বলেন, “সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমাদেরই বেশি দামে কিনতে হচ্ছে, তাই কিছু করার নেই। সরবরাহ কম এবং গত দুই দিনের বৃষ্টির কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।” আরেক বিক্রেতা আব্দুল হামিদও একই কথা জানান।

অন্যদিকে মাছ ব্যবসায়ী সালাম বলেন, “মাছের বাজার বেশ চড়া। তেলাপিয়া, পাঙাশ ও ছোট রুই মাছও ২২০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে কোনো মাছের দামই এখন কমতির দিকে নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ