শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার তাহিরপুরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত। তারকাসংশ্লিষ্ট পরিচয়ের বাইরে মানবিক এক ব্যাক্তিত্ব আবু সালেহ মুসা ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে ১০০ পরিবার মিয়ানমার থেকে ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন সজল বকশীগঞ্জে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা টেকনাফে পৃথক অভিযানে মদ উদ্ধার, জব্দ অটোরিকশা ও মোবাইল ফোন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: কার্যকারী সদস্য পদে লড়ছেন মহিবুর রহমান রিপন। নতুন পে-স্কেল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার

দৈনিক সোনালী সময় / ৪৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় প্রধান রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে ডিবি, এসআরইউ ও বিভিন্ন থানার পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-

১। মো. মাসুদ (৫৭), পিতা- মৃত ঈমান আলী, সাং- রায়পাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি।

২। মুছা আহমদ খান মন্টু (৪০), পিতা- মৃত রশিদ খান, সাং- বড় বনগ্রাম কচুপাড়া, থানা- শাহমখদুম, মহানগর রাজশাহী। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী।

৩। আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), পিতা- মৃত আলহাজ খাইরুল্লাহ মণ্ডল, সাং- বায়াপানপাড়া, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৪। সোবাহান ওরফে শুভ (৩০), পিতা- শরিফুল ইসলাম শরিফ, সাং- ভোলাবাড়ি, থানা- এয়ারপোর্ট, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৫। মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), পিতা- মো. মাইনুল ইসলাম, সাং- গহমাবোন, থানা- দামকুড়া, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৬। মো. ইকবাল হোসেন (৫২), পিতা- মৃত আসির উদ্দিন, সাং- খারইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা যুবলীগের সভাপতি।

৭। মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র।

৮। মোহাম্মদ রুবেল শেখ (৩৮), পিতা- আব্দুল ওহাব শেখ, সাং- কামারখাঁ, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

৯। মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), পিতা-মো. আব্দুর রহমান মন্ডল, সাং- দমদমা, থানা- তানোর, জেলা- রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

১০। ইদ্রিস আলম (৪২), পিতা মৃত: সামছুল আলম, সাং কেশবপুর ভেড়িপাড়া, থানা রাজপাড়া, আরএমপি, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

১১। মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪), পিতা-শুকুর শেখ, সাং- শিরোইল কলোনী ১নং গলি

থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃতরা গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-৪৫, তারিখ ২৬-১১-২০২৬, ধারা ৬(২)/১০/১১/১২/১৩/২০-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ