রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

রাজশাহী বাঘা প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ তোফাজ্জল হোসেন স্টাফ রিপোটার / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন স্টাফ রিপোটার

রাজশাহী বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরেসকাল ৬টা ৪২ মিনিটে ৩১বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার(১৬ডিসেম্বর ২০২৫)সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বাঘার সকল সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা মসজিদের ঈমাম দোয়া ও মোনাজাত করেন।

‎মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরো ছিল, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ।

পৃথক ভাবে সকাল ৯টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও অফিসার ইনচার্জ ওসি মোঃ সেরাজুল হক।

এসময় বিজয় দিবস অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাবিনা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সেরাজুল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমিনুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান , উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা আনসার ভিডিপি অফিসার উপস্থিত ছিলেন।

এছাড়াও সকল বীর-মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বাঘা উপজেলার অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ফুল, খাবার ও উপহার দিয়ে সন্মানিত করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২ঘন্টা ব্যপি বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার,কৃষি অফিসারসহ অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর