বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর কৃতি সন্তান রুকুনুজ্জামান বিপিএটিসির উপপরিচালক নিযুক্ত মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আফজাল বিন আকরাম ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

৭১’ এর বিজয়

লেখক মোঃ রবিউল ইসলাম সহকারী শিক্ষক / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

লেখক মোঃ রবিউল ইসলাম
সহকারী শিক্ষক
২নং প্রাগপুর মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বিজয় দিবস।
চারিদিকে মুক্ত বাতাস যেন
এ জাতির উল্লাসের চিত্র এঁকে দিচ্ছে।
আকাশে বাতাসে বিজয়ের সুঘ্রাণ প্রবাহমান।
বাঙালী জাতির স্বপ্নের বাস্তব রূপ এ বিজয়!
হাজারো গোলামীর জিঞ্জির যেন আজ
টুকরো টুকরো।
খোলা মঞ্চে দাঁড়িয়ে এ জাতি
তাদের তিক্ত অভিব্যক্তি গুলো
প্রাণ খুলে তুলে ধরছে।
অপশক্তির রক্তচক্ষু উপড়ে দিয়ে
পূর্ব দিগন্তে নতুন সূর্যের
এক চিলতে বিজয়ের হাসি।
যত গ্লানি মুছে ফেলে
আকাশ ফেড়ে উড়ছে
লাল সবুজের পতাকা।
আত্মত্যাগের মহামহিমান্বিত এক বিজয়
পৃথিবীর মানচিত্রে এক টুকরো ভুখন্ডে
অংকিত করেছে মাতৃভূমির নাম।
চিরকাল রবে আমার
সোনার বাংলাদেশ।
দেশব্যাপী চলছে বিজয়
খোলা মাঠে কিবা ঘরের ছাদে
কতশত রঙে।।
লাল সবুজের পতাকা হাতে
নতুন সাজে এসেছে বুঝি
৭১’এর বিজয়!

সংগ্রহে, মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর