বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বি এম আবুল হাসনাত, সহ- বার্তা সম্পাদক: / ২২৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিল্পকলা মাঠ, মাছিমপুর, বানিয়াদী ও মুড়াপাড়া নামা বাজার মাঠে মতবিনিময় সভা করেছেন। ১৯ডিসেম্বর শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি পর্যায়ক্রমে এ মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মুকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী আহম্মদ, জিয়া পরিষদের কাজী কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, শ্রমিকদল নেতা শাহআলম কনক, মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মনির হোসেন, দুলাল হোসেন, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুবদল নেতা আলী হোসেন, ডা. ছালাউদ্দিন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, মাছুম মিয়া, রিপন মিয়া, এডভোকেট সজিব, টিটন মিয়া, খোকন মিয়া প্রমুখ।
বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, জলাবদ্ধতা নিরসন করা হবে। বিএনপি শিক্ষার মানউন্নয়নে ও শিক্ষকদের কল্যাণে কাজ করবে। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলেই ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ