শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এদিন চট্টগ্রাম বিভাগে তিনিই প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল
করেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী মাঠের অস্থিতিশীলতা অনেকটাই কাটতে শুরু করেছে। যেদিন তিনি দেশে পা রেখেছেন, সেদিন থেকেই অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি চট্টগ্রাম-৫ আসনের স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা নির্বাচনী ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান এবং বিএনপি নেতা নেসার উদ্দিন
বুলু ও অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর