বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

দিনাজপুরের কাহারোলে এসএসএস-এর ৮৪০তম শাখার উদ্বোধন: ১ম দিনই মানবিক সহায়তা

তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার / ২২০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

​নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: মানবিক সেবার ব্রত নিয়ে দিনাজপুরের কাহারোলে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। সোমবার (৩০ ডিসেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির ৮৪০তম এই শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শাখাটি এসএসএস-এর দিনাজপুর জোনের দিনাজপুর এরিয়ার অন্তর্ভুক্ত হয়েছে।

​উদ্বোধনী ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন এসএসএস-এর ঋণ বিভাগের যুগ্ম পরিচালক জনাব স. ম. ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ।
​এরিয়া ম্যানেজার জনাব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা ​জনাব অরুণ কুমার, শাখা ব্যবস্হাপক জনাব ইয়াসির আরাফাত এবং ​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাখার সদস্য ও অভিভাবকবৃন্দ।

​বর্তমানে উত্তরাঞ্চলে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ সংলগ্ন এলাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসএসএস কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। এদিন ঋণ বিতরণের পাশাপাশি প্রত্যেক সদস্যের হাতে একটি করে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। ঋণ গ্রহণের দিনে এমন উপহার পেয়ে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

​উপকারভোগী সদস্যরা বলেন, “এর আগে অনেক সংস্থায় কাজ করেছি, কিন্তু সদস্য হওয়ার দিনই কেউ আমাদের শীতবস্ত্র দেয়নি। এসএসএস-এর এই মানবিকতায় আমরা সত্যিই মুগ্ধ।”
​
​প্রধান অতিথির বক্তব্যে জনাব স. ম. ইয়াহিয়া বলেন, “এসএসএস কেবল একটি ঋণদানকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্পূর্ণ মানবিক প্রতিষ্ঠান। আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তা নিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকি।”
​জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাহারোল শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএসএস-এর বহুমুখী সেবা এখন থেকে এই অঞ্চলের মানুষ হাতের নাগালেই পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ