বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

 

​তরিকুল ইসলাম, রংপুর

​রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’, কেন্দ্রীয় কমিটি, রংপুর।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে অধ্যক্ষের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডল কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ার পর এই সংবর্ধনার আয়োজন করা হয়।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান ও সদস্য সচিব রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য জনাব মোঃ আতিয়ার রহমান, জনাব মোঃ সহিদুল আলম লাবু ও জনাব মোঃ আব্দুল গাফফারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

​এ সময় কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়সহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এদিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারবর্গের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন প্রাক্তন শিক্ষার্থী সমিতি সদস্য জনাব দৌলত আকবর দুলাল, তরিকুল ইসলাম, আশরাফুল আলম ও মোহাম্মদ ইসলাম জনি। তারা বলেন, এরকম সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতি বজায় রেখে সবসময় কাজ করে যাবে “কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি”।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী সমিতির নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার মান ও ঐতিহ্য আরও সুসংহত হবে। অধ্যক্ষ মহোদয়ও সমিতির এই আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর