শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলার মইশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গোদাগাড়ী পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও দেশপ্রেমিক একজন নেত্রী। তাঁর দক্ষ ও সাহসী নেতৃত্বে দেশে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। একই সঙ্গে তিনি সন্তানদের আদর্শিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলেছিলেন।

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের শাসনামলে নানা নির্যাতনের শিকার হলেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, এই দেশই তাঁর শেষ ঠিকানা। আপোষহীন এই নেত্রী শেষ পর্যন্ত এ দেশেই ইন্তেকাল করেন।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, জীবনের শেষ সময়ে তিনি সবার কাছে নিজের ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে দোয়া চেয়েছেন, যা তাঁর মহানুভবতার পরিচয় বহন করে।

দোয়া মাহফিলে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর