রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

তাহিরপুরে দুই সন্তানের বাবা’র ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রতিবেদকের নাম / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে দুই সন্তানের বাবা’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের নাম মো. আলমগীর (৩০)। তিনি ওই গ্রামের মো. আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে পাশের বাড়ির একটি শিশু নিহতের শিশুকে মক্তবে নেওয়ার জন্য ডাকাডাকি করলে, দরজা না খুলে দিলে পরে দরজার ধাক্কা দিয়ে তাকিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে, নিহত আলমগীর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা (আইও) পংকজ দাস জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে নিহত আলমগীর স্ত্রীর সঙ্গে দুই দফা ঝগড়া হয়। পরে স্ত্রী রাগ করে স্বামীর বোনের বাড়িতে চলে যান। এরপর ঘরে একা অবস্থায় আলমগীর পুরাতন একটি লুঙ্গি দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
তাদের অভিযোগ,অবৈধ (চোরাচালান) সংক্রান্ত বিরোধের জের ধরেই আলমগীরকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর