শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবককে গ্রেফতার করেছে। গতকাল ১৬জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা, ১০হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)।
রূপগঞ্জ আর্মিক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর