বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজলের পক্ষে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিবেদকের নাম / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আলা উদিদন, ঈদগাঁও

ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও (কক্সবাজার-৩) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সফল সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজলকে বিজয়ী করার লক্ষ্যেএই ব্যাপক গণসংযোগ শুরু করা হয়।

প্রচারণা চলাকালীন ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন দলীয় নেতাকর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, মোক্তার আহমদ, মমতাজ আহমদ, সাবেক মেম্বার জিয়াবুল হক এবং জসিম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন। তারা আরও উল্লেখ করেন যে, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লুৎফুর রহমান কাজলের সুযোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তারা সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর