বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

পুলিশের সামনেই দুই সাংবাদিককে মারধর ও হুমকি

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোলানী বাজারের পাশে অবৈধভাবে জমি দখল ও ৪০ টি গাছ কাটার সংবাদের ভিত্তিতে সংবাদসংগ্রহের সময় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাজেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে রেজুসহ তার লোকজন। এসময় পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকি সহ মারধর করে মোবাইল, ক্যামেরা ও একটি মাইক্রোফন ছিনিয়ে নেয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ও উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে।

কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে কোন ঝামেলা বা মারামারি না করার কথা বলে চলে যায়। এসময় আমি উভয় পক্ষের উদ্দেশ্যে বলি সকলের বক্তব্য নেওয়া হয়েছে আর কেউ কি দিবেন? এসময় রেজু নামে একজনসহ তার লোকজন আমাকে ও আমার সহকর্মী হাসান আলীকে পুলিশের সামনেই বেধরক মারধর করে ।

সাংবাদিক হাসান আলী বলেন, রেজু নামে ছেলেটিসহ কয়েকজন যুবক ও মহিলারা গাছ কাটা ও অবৈধভাবে জমি দখলের চেষ্টা করায় তাদের কাজে বাধা প্রদানের কারণে আমাদের উপর পুলিশের সামনেই মারধর করে আমার একটি মোবাইল ও সহকর্মী মাজেদুলের একটি ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় রেজুসহ তার লোকজন।

ঠাকুরগাঁও সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমরা এঘটনায় দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর