মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক করেছে কোস্ট গার্ড

দৈনিক সোনালী সময় / ১৩০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট থেকে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।

তিনি জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল ও মাছ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ