বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ইসলামী আদর্শে যুবসমাজ গঠনে শ্রীমঙ্গলে যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:মোঃ জালাল উদ্দিন।

শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ ইং) বিকাল সাড়ে চারটা থেকে রাত ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক যুব কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মাঝখানে মাগরিবের নামাজ আদায়ের জন্য নির্ধারিত সময় বিরতি দেওয়া হয়।
শিবিরের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির দায়িত্বশীলবৃন্দ। কর্মী শিক্ষা শিবিরে যুব কর্মীদের আদর্শিক গঠন, নৈতিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা ও সমাজ গঠনে যুবসমাজের দায়িত্ব নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের (যুব জামায়াতে ইসলামী) মৌলভীবাজার জেলা সভাপতি ও সদর আমীর জনাব মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আদর্শে গড়ে ওঠা দায়িত্বশীল যুব কর্মীরাই একটি কল্যাণরাষ্ট্র গঠনের মূল শক্তি হতে পারে।

তিনি আরও বলেন, আত্মশুদ্ধি, নিয়মিত অধ্যয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে একজন কর্মীকে নিজেকে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সমাজ বাস্তবতায় তরুণ প্রজন্ম নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে। এ অবস্থায় আদর্শিক শিক্ষা শিবির যুবকদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত দাওয়াতি কাজ, মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ় থাকার আহ্বান জানান।

শিবিরে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কর্মী শিক্ষা শিবিরের মাধ্যমে যুব কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি শক্ত ভিত্তি তৈরি হয়। তিনি শিবির সফল করতে অংশগ্রহণকারী সকল কর্মী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের ইতিহাস, সংগঠনের কর্মপদ্ধতি, ব্যক্তিগত আমল-আখলাক, সামাজিক দায়বদ্ধতা এবং সময়োপযোগী চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে পৃথক পৃথক সেশন পরিচালনা করা হয়। অংশগ্রহণকারী কর্মীরা এসব আলোচনা থেকে দিকনির্দেশনা লাভ করেন বলে জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

দোয়া পরিচালনা করেন উপস্থিত দায়িত্বশীল আলেমবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ