বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আশিকুর রহমান,স্টাফ রিপোর্টার:

‎‎নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)দিনব্যাপী মুড়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্রাহ্মণগাঁও এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয়।

‎রূপগঞ্জ থানা বিএনপির সদস্য ‎দেওয়ান আলী নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি শতাধিক সাধারণ মানুষ এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।‎প্রচারণাকালে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া, থানা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আমির হামজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য সৈয়দ গোলাপ, যুবদল নেতা শাহিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের সদস্য মো. খোকন ও মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াদ আলী।

‎এসময় নেতাকর্মীরা বলেন, এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বিজয়ী হবেন। দিপু ভূইয়া এমপি হলে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে এবং তিনি রূপগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর