শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক

বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও দলীয় প্রতীক ধানের শীষের সমর্থনে প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য এবং বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি, আলহাজ্ব মো. খসরুল আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড সীমান্ত এলাকা চারাগাঁও থেকে প্রচার শুরু করে বাজার ও এলসি পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ করেন। এ সময়, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. খসরুল আলমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

প্রচারণায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চারাগাঁও কয়লা আমদানি কারক সমিতির সভাপতি হাজী মো. আব্দুস সামাদ মুন্সি এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও, ২নং ওয়ার্ডের বিএনপি এবং আরও অনেক নেতা-কর্মী প্রচারণায় যুক্ত ছিলেন।

আলহাজ্ব মো. খসরুল আলম প্রচারের সময় বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বলেন, ‘আমি সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে এসেছি। আপনারা ধানের শীষে ভোট দেবেন।’ এ সময় আলহাজ্ব খসরুল আলমের কথা শুনে ভোটাররাও সাড়া দিয়ে বলেন, তারা ধানের শীষে ভোট দেবেন।

পরিশেষে, আলহাজ্ব মো. খসরুল আলম সাধারণ ভোটারদের আহ্বান জানান কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর