বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

শিক্ষাঙ্গন সম্পর্কিত বই চাকরি পোর্টালের সাবস্ক্রিপশন র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর