রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর থানায় দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান।
সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকে ওসি রতন শেখ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

তার নেতৃত্বে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার, পলাতক আসামি গ্রেফতার এবং দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পাশাপাশি থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

টানা কয়েকবার এই গৌরব অর্জন করায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সহকর্মী এবং স্থানীয় সুধীজনরা ওসি রতন শেখকে অভিনন্দন জানিয়েছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওসি রতন শেখ বলেন,

“এই সম্মাননা সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য এবং সাধারণ জনগণের। তাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে।”

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখা কর্মকর্তাদের উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর