মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি

শেষ মূহুর্তে চলছে সিরাজগঞ্জ শাহজাদপুরে মোমবাতি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ময়নাল হক (শাহজাদপুর) সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর ) সংসদীয় আসনের আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত বৃহত্তম সুন্নি জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোশাররফ হোসেন শহিদুল হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি, পৌরসভার হযরত শাহ মগদুম শহীদ ইয়ামেনী রহ এর মাজার ও তালগাছীতে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মোমবাতি প্রতীকে মোশাররফ হোসেন শহিদুল গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় গণসংযোগের পরিবেশ ছিল উৎসবমুখর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন শহিদুল বলেন,
“আমি কোনো শখে নয়, বরং শাহজাদপুর প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণের অধিকার, ন্যায্যতা ও এলাকার উন্নয়নের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
তিনি আরও বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই এলাকার উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, মোশাররফ হোসেন শহিদুল নির্বাচিত হলে শাহজাদপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
শাহজাদপুর নির্বাচনীয় এলাকায় সকলের মুখে মুখে মোমবাতির স্লোগানে মুখরিত।

মোঃ ময়নাল হক
দৈনিক সোনালি সময়
স্টাফ রিপোর্টার
তাং ০৯।০২।২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর