শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন; ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী হারুনুর রশীদ: দোয়া ও সমর্থন প্রত্যাশা।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

প্রতিবেদক_শহিদুল ইসলাম,

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক, বি‌শিষ্ট সমাজ সেবক ইতালী প্রবাসী মানবিক ব্যক্তি আতিকুর রহমান এর শ্রদ্ধেয় পিতা মরহুম ফারুক মিয়া’র স্বরণে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, বিকাল ৪ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামের অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। অত্র এলাকার মুরব্বি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার, শামসুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।  ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা প্রকাশ করছি, ভবিষ্যতেও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে খেজুর, ডাল, চাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়। এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের রমজান পালনে সহায়ক হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর