শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক

জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক:
​“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”— কালজয়ী এই গানের সুর ও শোকাতুর হৃদয়ে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) জামালপুর জেলা শাখা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বিস্তারিত কর্মসূচি পালন করে।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে। সকাল ৭টার আগেই এফএনবিভুক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে সমবেত হন। ঠিক সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এনজিও নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণকালে ব্রাক, আশা, এসএসএস, বুরো বাংলাদেশ, টিএমএসএস ও উন্নয়ন সংঘসহ বিভিন্ন সংস্থার জেলা ও জোনাল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​এদিকে, দিবসটি উপলক্ষে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) জামালপুর জোনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসএসএস-এর জোনাল ম্যানেজার জনাব কাজী শাহীদুল ইসলামের নেতৃত্বে সংস্থার কর্মকর্তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

​এ সময় পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জোনাল ম্যানেজার ​জনাব কাজী শাহীদুল ইসলাম, এরিয়া ম্যানেজার ​জনাব শাহাবুল ইসলাম ও ​জনাব মো: তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্হাপক
​জনাব সামিউল ইসলাম ও ​জনাব আবু তৈয়ব মির্জা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর