বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিযোগিতায় দ্বৈত সাফল্য: আবৃত্তিতে প্রথম, রচনায় তৃতীয় শাহিনুর শিমুল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম। তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি। ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক।

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা

প্রতিবেদকের নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শুক্রবার দিবাগত রাত থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শহীদ খোকন পার্কে সমবেত হতে থাকেন।

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস, কার্যনির্বাহী সদস্য বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন—

“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং তা চেতনায় ধারণ করতে হবে।”

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’
গান পরিবেশন, শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর