বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন  অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মাহবুব-উল -আলম! লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত ! যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার

প্রতিবেদকের নাম / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার আজ দুপুর আনুমানিক ১১টার দিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে সরাসরি মতামত শোনেন।

পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী স্বাস্থ্য কমপ্লেক্সের উল্লেখযোগ্য কার্যক্রম, সাফল্য, চলমান অগ্রগতি ও বিদ্যমান সীমাবদ্ধতা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার বলেন,“সরকারের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানকার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবো। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন,“ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ছে, নিরাপদ মাতৃত্ব ও টিকাদান কর্মসূচিতে আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি। তবে জনবল সংকট, কিছু যন্ত্রপাতির ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো।”

পরিদর্শন ও মতবিনিময় সভাটি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর