শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

রমজান এলে নয়, সারা বছর দ্বীনের পথে থাকার আহ্বান আমির হামজার

প্রতিবেদকের নাম / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মাহফুজুল হক সানি, কুষ্টিয়া প্রতিনিধি :

সংসদ সদস্য মুফতি আমির হামজা রমজান মাসকে কেন্দ্র করে সাময়িকভাবে ধর্মীয় চর্চা বাড়িয়ে না দিয়ে বছরজুড়ে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রমজান এলে অনেকে বাহ্যিকভাবে ধর্মচর্চায় আগ্রহী হন, কিন্তু সেই পরিবেশ যেন পুরো বছরজুড়ে বজায় থাকে।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মুফতি আমির হামজা বলেন, সাম্প্রতিক নির্বাচন যেভাবেই সম্পন্ন হোক না কেন, শেষ পর্যন্ত জনগণের রায়ই প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরতে হবে; কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করা উচিত নয়।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সমাজ ও জাতির সামনে তথ্য উপস্থাপনের এই কাজ অনেক সময় ইবাদতের সমতুল্য মনে করা হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর