শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

কুড়িগ্রাম-১: বিএনপির প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা মনোনয়নে ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা ও আনন্দ মিছিল

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

৩ নভেম্বর (সোমবার) দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি এক বিশাল আনন্দ মিছিল আয়োজন করে। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মনোনয়ন পাওয়ায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও রানা সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর আলহাজ সাইফুর রহমান রানা বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। কুড়িগ্রাম-১ আসনের বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী মাঠে প্রস্তুতি শুরু করেছেন।”

দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এই নেতা স্থানীয় পর্যায়ে দলে ঐক্য প্রতিষ্ঠা ও গণসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর