বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

শেরপুরে বিএসটিআই এর লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২প্রতিষ্ঠানকে জরিমানা ও মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল আইসক্রিম এন্ড ফুড প্রোডাক্ট নামে দুটি কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে এই জরিমানা করেন সহকারী কমিশনার( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, আইসক্রিম, চিপস, চানাচুর ও মটর ভাজা উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল।

প্রতিষ্ঠান দুটির কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগোও ব্যবহার করছিল, যা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনের গুরুতর লংঘন, এসব দণ্ডবিধি আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়।

এসময় বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ, এনএসআই কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর