ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত !
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:এসো হে বৈশাখ এসো এসো, নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”মুছে যাক গ্লানি”ঘুচে যাক জরা,অগ্নিস্নানে সূচি হোক ধরা ” এই প্রতিপ্রাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী পহেলা বৈশাখে সকাল ৯ টায় “জাতীয় সংগীত”ও এসো হে বৈশাখ গান পরিবেশন অনুষ্ঠিত হয়।
সকাল নয়টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী শোভা যাত্রা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্যাপন করবে বাংলা নতুন বছর ১৪৩৩। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠবে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আল-আমীন,ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আমিরুল ইসলাম ,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,জনসাধারণ উপস্থিত ছিলেন।