শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই: পছন্দের শীর্ষে রংপুরের কারমাইকেল কলেজ বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন  অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মাহবুব-উল -আলম! লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত !

বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি : —

২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তন-এ উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী কুন্ডু, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, প্রেসক্লাব প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু শিশু ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুদের কার্বন নিঃসরণ হ্রাস, বৃক্ষরোপণ, সাইক্লোন সেল্টার সুরক্ষা ও দুর্যোগ সচেতনতা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সাইক্লোন সেন্টারগুলোর সমস্যা চিহ্নিত করে প্রশাসনের নজরে আনার জন্য শিশুদের ধন্যবাদ জানান এবং দুগ্ধদানকারী মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম তুলে ধরে কমিটিতে শিশু প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আশ্বাস দেন। সভায় শিশু ফোরামের সদস্যরা তাদের সমস্যা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
উল্লেখ্য, জেজেএস কেএনএস ও বিএমজেট-জার্মানির সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় শিশুদের নেতৃত্ব বিকাশে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর