বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

নাটোরে অস্ত্র নিয়ে খেলার সময় সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, এসআই দেওয়ান মামুন বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিরে তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান।

এসময় তার শিশু পুত্র পিস্তল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত গুলি বের হয় (মিসফায়ার)। এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়।

এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব। এসময় তিনি বলেন, এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর